গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) চেয়ারম্যানের দায়িত্ব পেলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ কাজী ছাইয়েদুল আলম বাবুল

Date:

গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (জিডিএ) চেয়ারম্যান হিসেবে আগামি এক বছরের জন্য দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও জনবান্ধব রাজনীতিবিদ কাজী ছাইয়েদুল আলম বাবুল। গত বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ধারা ৭(১) অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে এক বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। কাজী ছাইয়েদুল আলম বাবুল, গাজীপুর-১ আসনে বিএনপি থেকে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। একাধিকবার কারা নির্যাতিত এ নেতা বর্তমানে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। এক প্রতিক্রিয়ায় কাজী ছাইয়েদুর আলম বাবুল বলেন, আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যেনো সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি। এ দায়িত্ব পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, শুরু কবে

এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য এইচএসসি...

শীতের শুরুতেই সুস্থ থাকতে করণীয়, নিজের যত্ন নেবেন যেভাবে

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা ছড়িয়ে...

১৭ নভেম্বর ৫০তম মৃত্যুবার্ষিকী :অনন্য জননায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া ।।উপমহাদেশ তথা বাংলার কৃষক-শ্রমিক...

ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ভাসানী জনশক্তি পার্টির ২দিনের কর্মসূচী গ্রহন

১৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের...