কালীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধে গৃহবধূকে কোপানো মামলায় গ্রেফতার – ১

0
11

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার চাপালী গ্রামের আদর্শ পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে লিমা বেগম নামের এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটে। তিনি  মিরাজ হোসেনের স্ত্রী। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান আসামি চাপালী গ্রামের খলিল শেখের ছেলে পিন্টু শেখকে কালীগঞ্জ থানা পুলিশ ১২ মে সকালে গ্রেফতার করে। 

  আহত গৃহবধূ তার নিজ বাড়িতে এ হামলার শিকার হন। এ ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ লিমা বেগম কালীগঞ্জ থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে  চাপালী গ্রামের পিন্টু শেখ, আতিয়ার শেখ, ইউনুস শেখ ও কুদ্দুস শেখ ৫ মে বেলা বারোটায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লিমা বেগমের বাড়ি প্রবেশ করে ধারালো অস্ত্রের আঘাতে তাকে রক্তাক্ত যখম করে । ভুক্তভোগী লিমা বেগম জানান, পিন্টুরা দলবলে আমার বাড়ি এসে দা দিয়ে আমার মাথায় কোপ মারে, মাথা ও মাথার নিচেয় দুই জায়গায় গুরুতর জখম হয় আমার।আমাকে মুমূর্ষ অবস্থায়  হাসপাতলে নিলে মাথায় ১২ টি সেলাই দেওয়া লাগে। আমি এখনো অসুস্থ।পিন্টু স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি করে। অভিযুক্ত আতিয়ার শেখ ও ইউনুস শেখের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বলেন, গৃহবধূ হামলার ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। ওই মামলায় ইতিমধ্যে প্রধান আসামিকে আমরা গ্রেফতার করেছি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বাকিরাও গ্রেফতার হয়ে যাবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here