বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

Date:

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে, এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আমীর খসরু বলেন, একটি স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে বাংলাদেশ। এই পথে যারা বাধাগ্রস্ত করবে কাউকে ছাড় দেওয়া হবে না।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের বাইরে সংকট হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো সারাবিশ্বে একই সংকট। বরং আমরা একমাত্র দেশ খুব দেরিতে জ্বালানির কিছু মূল্য বৃদ্ধি করেছি। পাশ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে পাশ্চাত্যের দেশগুলো কয়েক গুণ বৃদ্ধি করেছে। কৃষক, শ্রমিক ও সাধারণ নিম্নবিত্ত মানুষের আয়ের কথা চিন্তা করে অনেক দেরিতে মূল্য বৃদ্ধি করেছি, সেটিও খুবই সামান্য। বিশ্বের বিভিন্ন দেশে বহুগুণ বেশি।

অনেক দেশে কিন্তু কারফিউ পর্যন্ত শুরু হয়ে গেছে উল্লেখ করে আমির খসরু বলেন, বাংলাদেশ ঐ জায়গায় যায়নি। আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো। তবে সমস্যা নেই এ কথাটা বলার কোনো সুযোগও নেই। সমস্যা দেশের বাইরে। এই বাইরের সমস্যাটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। যেটা খুব কঠিন কাজ এবং অনেক সামর্থ্য নিয়ে আমাদের ম্যানেজমেন্ট যেভাবে করছে এই পর্যন্ত তেমন কোনো বড় সমস্যা হচ্ছে না।

সমাজে সব সময় কিছু উচ্ছৃঙ্খল লোক থাকে, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তাদের দল বলে কিছু নাই। সব সময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সমাজে থাকে। তাদের বিষয়ে বাংলাদেশের আইন যথাযথ ব্যবস্থা করবে। আইনের বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা পরিষ্কারভাবে বলছি, কোনো জায়গায় দলীয়করণ করার কোনো সুযোগ নাই। আমি একটু আগে বক্তৃতা করে বলেছি বিশ্ববিদ্যালয়ে বাইরের কেউ যাতে ঢুকতে না পারে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নাই।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান, বাগ্‌বিতণ্ডায় জড়াল যুক্তরাষ্ট্র

পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পর্যালোচনা বিষয়ক সম্মেলনে...

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক...

দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে দাবি করেছেন...

বড়লেখায় প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টা, ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের বড়লেখায় যুক্তরাষ্ট্র প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধডাকাতির চেষ্টাকালে...