স্বামীর শেষ বিদায়ে প্যারোলে ঢাকার বাসায় দীপু মনি

0
6

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে রাজধানীর কলাবাগানের বাসায় এসেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ভ্যানে করে কঠোর পুলিশি নিরাপত্তায় ঢাকায় নিয়ে আসা হয়। পরে সকাল ৮টা ২০ মিনিটের দিকে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান।

বাসায় পৌঁছে প্রিজন ভ্যানে রাখা স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েন দীপু মনি। এ সময় তার স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৮টা ২০ মিনিটে দীপু মনি কলাবাগানের বাসায় পৌঁছান।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, স্বামীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে চার দিনের প্যারোলের আবেদন করা হয়েছিল। তবে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ২০ আগস্ট সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করেন।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, তৌফিক নেওয়াজের মরদেহ প্রথমে কলাবাগানের বাসভবনে নেওয়া হবে। এরপর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্যারোলের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে, অর্থাৎ সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন তার আইনজীবী।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় আসামি হিসেবে দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দী রয়েছেন। স্বামীর মৃত্যুর পর প্যারোলের আবেদন করতে বুধবার সকালে তার মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান।

E_01

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here