কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত

Date:

খুলনা প্রতিনিধি ঃ
ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে কেসিসি পরিচালিত ক্রাশ প্রোগ্রামের আওতায় আজও (মঙ্গলবার) নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান-এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনার ৩য় দিনে বাড়ির আঙ্গিনা অপরিচ্ছন্ন থাকায় নগরীর ২৯নং ওয়ার্ডের টিবি ক্রস রোডস্থ মো: ইয়াছিন-কে ৩ হাজার টাকা এবং একই সড়কের জাহাঙ্গীর হোসেন-কে ১ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। উল্লেখ্য, নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কেসিসি পরিচালিত কর্মসূচির পাশাপাশি নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার সীমানার মধ্যে মশার প্রজনন স্থান অথবা মশার লার্ভা পাওয়া গেলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে নিজ নিজ বাড়ি অথবা স্থাপনার মধ্যে টায়ার, কৌটা, ডিমের খোসা, ডাবের খোল, ফুলের টব, বেসিনের নিচে, ফ্রিজের পাশে, এসির পাশে, সানসেটে পানি জমে আছে কিনা সেদিকে লক্ষ্য রাখাসহ বাড়ির আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহবান জানানো হয়েছে। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমানসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। জনস্বার্থে মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

রুপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক, আলম হোসেন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :ইনকিলাব ও বাংলাভিশনের খলিল শিকদারকে সভাপতি...

ভোট দিয়ে বিরোধী দলের এমপিদের সঙ্গে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়

প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে চলছে ২৩তম রাষ্ট্রপতি...

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

রকারের সব স্তরের স্থানীয় কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর...