সংসার ভাঙছে তাহসান–রোজার

Date:

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান ও মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের দাম্পত্য জীবনের ইতি টানার খবর পাওয়া গেছে। এক বছরের সংসার ভেঙে যাওয়ার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তাহসান নিজেই।

এ প্রসঙ্গে তাহসান খান বলেন,‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই—অর্থাৎ জুলাইয়ের শেষ দিক থেকে—আমরা আলাদা আছি। এ বিষয় এখন বিস্তারিত জানাতে চাচ্ছি না। সময় হলে সব কিছু প্রকাশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কথা বলতে চাইনি। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে জানাতে হচ্ছে। বিস্তারিত সময় নিয়ে পরে জানাব।’

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান খান। রোজা আহমেদ একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে টানা এক দশকেরও বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন।

তাহসান–রোজার বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে দুজনের পক্ষ থেকেই বিস্তারিত তথ্য জানানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন তাহসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

বিদ্যুতের দাম বাড়ছে কি না, সিদ্ধান্ত কাল

বিদ্যুতের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে আগামীকাল...

ব্যাটারিচালিত রিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারিচালিত রিকশা ধাপে ধাপে মহানগর এলাকার বাইরে স্থানান্তরের বিষয়ে...

বাজেটে ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড-ধর্মীয় খাতে কাজের পরিধি বিশালতা পাবে: সমাজকল্যাণ মন্ত্রী

আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষককার্ড ও ধর্মীয় খাতে কাজের...

নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থনীতিকে অতিরিক্ত নিয়ন্ত্রণ থেকে মুক্ত করাই সরকারের মূল উদ্দেশ্য...