যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন আশুলিয়ার ডেন্ডাবরের কৃতি সন্তান

0
6

সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ ঢাকা সাভার উপজেলার আশুলিয়া ডেন্ডাবর গ্রামের কৃতি সন্তান, ত্যাগী ও পরীক্ষিত রাজনৈতিক নেতা মোহাম্মদ আইয়ুব খান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অনুমোদিত ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। এ খবরে তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাভার ও আশুলিয়ার দৈনিক দিনকালের প্রতিনিধি নজরুল ইসলাম মানিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোহাম্মদ আইয়ুব খান ছাত্রজীবন থেকেই আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পুর্ব থেকে ছাত্রদলের রাজনীতিতে সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও ত্যাগের মাধ্যমে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেন।
বিগত প্রায় ১৭ বছর ধরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আন্দোলন-সংগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তিনি ছিলেন রাজপথের সম্মুখ সারির একজন সাহসী যোদ্ধা। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি অসংখ্যবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি কখনো আন্দোলনের মাঠ ছাড়েননি।
দলীয় নেতাকর্মীদের মতে- দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অবিচল নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই তাকে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
মাহাম্মদ আইয়ুব খানের এ পদোন্নতিতে ঢাকা জেলায়, বিশেষ করে সাভার ও আশুলিয়ার প্রত্যেকটি ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা মনে করেন, কেন্দ্রীয় পর্যায়ে তার এ অর্জন জেলার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং তরুণ নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here