মাধবপুরে জুলাই দিবস পালিত, শহীদদের স্মরণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রত্যয়: সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান

Date:


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও শহীদদের স্মরণে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।
অনুষ্ঠানে বক্তব্য দেন একজন জুলাই শহীদের সহধর্মিণী, জুলাই আন্দোলনের আহত হৃদয় মিয়া,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূইয়া, মাধবপুর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রহমান খান সোহাগ, সেক্রেটারি আব্দুস সামাদ মানিক এবং ছাত্র সমন্বয়ক সায়েদ বোরহান উদ্দিন, ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল ও মাছুম, ছাত্রনেতা রনি আহমেদ, ছাত্রদল নেতা জুয়েল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ,সাংবাদিক আলমগীর কবির, তোফাজ্জল চৌধুরী, মাইনুদ্দিন গউছসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

চাবাহার বন্দরের সামুদ্রিক নজরদারি টাওয়ার গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায়...

দেশের সব গন্ডগোলের ‘রিমোট কন্ট্রোল’ দিল্লি করছে: গোলাম পরওয়ার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকারের সমালোচনা...

চট্টগ্রামে নেতা-কর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ...

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫...