পিরোজপুরে জুলাই শহীদ দিবস–২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

Date:

পিরোজপুর প্রতিনিধি :জুলাই শহীদ দিবস– উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে পিরোজপুরের সম্মানিত জেলা প্রশাসক জনাব আবু সাঈদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ,জেলা বিএন পি নেতৃবৃন্দ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আত্মদান আমাদের ন্যায়, মানবিকতা, গণতন্ত্র, সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। শহীদদের আদর্শকে ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

চাবাহার বন্দরের সামুদ্রিক নজরদারি টাওয়ার গুঁড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

ইরানের বেসামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলায়...

দেশের সব গন্ডগোলের ‘রিমোট কন্ট্রোল’ দিল্লি করছে: গোলাম পরওয়ার

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারত সরকারের সমালোচনা...

চট্টগ্রামে নেতা-কর্মীদের চাপে ভেঙে পড়ল মঞ্চ, অক্ষত অর্থমন্ত্রী

বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অর্থ...

হত্যার সময় জিয়াউর রহমানকে দেখে ‘কাঁপছিলেন’ সাবেক মেজর মোজাফফর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫...