বড় সিন্ডিকেটের পেছনে সরকারদলের সংশ্লিষ্টতা থাকে : জামায়াত আমির

Date:

দেশের বড় বড় সিন্ডিকেটগুলোর পেছনে সরকারদলের সম্পৃক্ততা থাকে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অতীতের মতো বর্তমানেও এই চিত্রে কোনো পরিবর্তন হয়নি।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে বর্তমানে জ্বালানি খাতে তীব্র সংকট চলছে। তবে সংসদে সরকারি দলের সদস্যদের বক্তব্য শুনলে মনে হয়, জ্বালানির প্রাচুর্যে দেশ ভাসছে।তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তির কারণে সাধারণ মানুষ এই সংকটে ভুগছে।

মানুষের জীবিকা ও সম্পদ ধ্বংস করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কৃষিতে ১৮ শতাংশ চাহিদা থাকলেও এ খাতকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য কৃষি, ইলেকট্রো-মেকানিক্যাল এবং মানবসম্পদ—এই তিনটি খাতে সমান গুরুত্ব দিতে হবে। কৃষিনির্ভর অর্থনীতিতে কৃষি খাতকে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে, এরপর ইলেকট্রো-মেকানিক্যাল খাত এবং এ দুটি খাতকে শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে মানবসম্পদ। তবে বাস্তবে এই তিনটি খাতই বর্তমানে সংকটের মুখে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ

‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য ‘গোদের উপর বিষ...

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম বেড়েছে ২১২ টাকা

দেশের বাজারে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম...

কলোনী বাজারে মাদরাসার উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

রাজধানীর তেজগাঁও কলোনী বাজারে জামিয়া ইসলামিয়া জমিরিয়া মাদরাসার উদ্বোধন...

এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে...