জানালার ফাঁকেই নজরদারি: ভিন্নধর্মী পরিদর্শনে শিক্ষামন্ত্রী

Date:

রাজধানী ঢাকার একটি পরীক্ষাকেন্দ্রে আনুষ্ঠানিকতা ছাড়িয়ে নীরব পর্যবেক্ষণে ধরা দিল ভিন্ন এক দৃশ্য- জানালার সরু ফাঁক দিয়ে ভেতরের পরীক্ষা কার্যক্রম দেখছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রথাগত আনুষ্ঠানিকতার বাইরে এমন নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণের মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে দৃষ্টি কাড়ে।

শনিবার (১৮ এপ্রিল) এনটিআরসিএর অধীন সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালে রাজধানীর কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেন তিনি। তবে এই পরিদর্শনের ভিন্নতা ছিল তার দেখার ভঙ্গিতে- কোনো কোলাহল ছাড়া, নীরবে বাইরে থেকে পরীক্ষার পরিবেশ নিবিড় পর্যবেক্ষণ করেন তিনি।


মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি হলরুমের বাইরে দাঁড়িয়ে জানালার সরু ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য পর্যবেক্ষণ করছেন। ভেতরে যখন পরীক্ষার্থীরা গভীর মনোযোগে ব্যস্ত, মন্ত্রী তখন সেই দৃশ্য বাইরে দাঁড়িয়ে পরখ করে নিচ্ছিলেন হলের ভেতরের শৃঙ্খলা ও স্বচ্ছতা।

এদিন সকালে পরীক্ষা শুরু হওয়ার পর তিনি সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং তেজগাঁও কলেজসহ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী। পরিদর্শন শেষে সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়া সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরীক্ষা যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে চার ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যে একটি ধাপ শেষ হয়েছে, বাকিগুলো দিনের বিভিন্ন সময়ে সম্পন্ন হবে। রাজধানীর ৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষাকে সুষ্ঠু রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

লিটনের শততম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য 

নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ।...

লঞ্চের ভাড়াও বাড়াতে চান মালিকরা, বিআইডব্লিউটিএ-কে চিঠি

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নৌপরিবহন খাতেও পড়েছে। এ...

আজ থেকে বাড়ছে জ্বালানির সরবরাহ

দেশে চলমান জ্বালানি সংকট নিরসন ও ভোক্তা পর্যায়ে স্বস্তি...

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা...