রাজধানীর তেজগাঁও কলোনী বাজারে জামিয়া ইসলামিয়া জমিরিয়া মাদরাসার উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী আলহাজ¦ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। গত শনিবার রাতে মাদ্রাসা উদ্বোধন উপলক্ষে কলোনী বাজার মাঠে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মহাসম্মেলনে বক্তব্য রাখেন আল্লাম সালাহ উদ্দিন নানুপুরী পীর, খবিবে আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আনোয়ারুজ্জামান আনোয়ার, শিল্পাঞ্চল থানা বিএনপির আহবায়ক আইনুল ইসলাম চঞ্চল, শিল্পাঞ্চল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম (মন্টু), শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ রহমত উল্লাহ, মসজিদ কমিটির সভাপতি আব্দুল মান্নান মাস্টার, উক্ত মাদারাসার সেক্রটারী ও মসজিদ কমিটির পরিচালক মুহাম্মদ আলাউদ্দিন টুটুল, উপদেষ্টা মোহাম্মদ আলী।
মাদরাসা উদ্বোধন অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগত মুসল্লীদের কাছে দোয়া চান। রাষ্ট্রের যে দায়িত্ব তাকে দেয়া হয়েছে তা যেন নিষ্ঠার সাথে পালন করতে পারেন ।

ইসলামী মহাসম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আনোয়ারুজ্জামান আনোয়ার। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পূত্র তারেক রহমান বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনের আগে দেশবাসীর কাছে তারেক রহমান ও ওয়াদা করেছিলেন তা তিনি গত দুই মাসের মধ্যেই বাস্তবায়ন শুরু করেছেন। আলেম সমাজের কাছে তিনি দোয়া চেয়ে বলেন, আমাদের প্রধানমন্ত্রী তাঁর কাজ গুলো সঠিক ভাবে বাস্তবায়ন করতে পারেন সে জন্য আপনারা দোয়া করবেন। আগামী যাতে বাংলাদেশের কোন ফ্যাসিস্ট ফিরে আসতে না পারে তার জন্যও আপনার দোয়া করবেন। আমরা সকলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিতে পারি তার জন্য সকলে এক সাথে কাজ করতে পারি তার জন্যও আলেমদের কাছে দোয়া চান তিনি।


