সিংগাইর নারী রেমিটেন্স যোদ্ধা গলাকাটা লাশ উদ্ধার

Date:

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জ সিংগাইরে প্রবাস ফেরৎ নারী রেমিটেন্স যোদ্ধা রেহেনা(৩৫) নামের এক জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(২৩ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলা জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের বাড়ির পাশের জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত-রেহানা কিটিংচর গ্রামের মৃত.হানিফের মেয়ে ও পার্শ্ববর্তী ধল্লা ইউনিয়নের ধল্লা গ্রামের মো.কামাল হোসেনের স্ত্রী, সে এক সন্তানের জননী।
পারিবারিক সূত্রে জানাযায়, রেহেনা ৫ বছর আগে কাজের সুবাদে গৃহকর্মী হিসেবে জর্ডান যান। গত ১ বছর আগে প্রবাস থেকে দেশে ফিরে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তার নানা বাড়িতে অবস্থান করে আসছিলেন। বুধবার দিবাগত গভীর রাতে প্রকৃতির ডাকে বাহিরে বের হলে আর ঘরে ফিরেনি। সকালে প্রতিবেশি রেজিয়া বেগম নামের এক মহিলা প্রথম তার মৃতদেহ দেখতে পায়। এসময় তার গলায় থাকা চেইন পাওয়া যায়নি। পরবর্তীতে স্থানীয় জনগন ঘটনাটি সিংগাইর থানা পুলিশকে অবগত করলে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতপূর্বক লাশ মর্গে প্রেরন করেন।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর আরোপিত টোল থেকে...

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ 

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৬৬...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি

জ্বালানি সংকট মোকাবিলায় পরামর্শ প্রদানে সরকারি দলের পাঁচ সদস্যের...

ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে বিশ্ব: আইইএ

বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা সংকটের সম্মুখীন...