ঝালকাঠিতে উদ্বেগ জনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা। চলতি বছরে ৮৩১ জন হাসপাতালে ভর্তি। ৪ জন মৃত্যু

Date:

ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে যানা যায়- গতকাল ২৪ ঘন্টায় দুপুর ১২ টা পর্যন্ত জেলার ৪ টি সরকারি হাসপাতালে নতুন করে ২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।এর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ৩১ জন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, এবং রাজাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি আছেন। রোগীর স্বজন আব্দুল জলিল জানান – প্রথমে স্বাভাবিক জ্বর মনেকরে ঔষধ সেবন করা হলেও পরে পরীক্ষায় ডেঙ্গু সনাক্ত হয়েছে। এলাকায় ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যুর সংবাদে মানুষের মধ্যে আতংক আরও বেড়েছে। বর্তমানে জেলায় মোট চিকিৎসাধীন আছেন ৫৯ জন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী , চলতি বছরে এ পর্যন্ত জেলায় মোট ৮৩১ জন ডেঙ্গু জ্বরের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৭৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । বেসরকারি হিসেবে ডেঙ্গু জ্বরে জেলায় মোট চার জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল গুলোকো সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে এসে পরীক্ষা করাতে হবে এবং বাড়ির আশেপাশে কোথাও যেনো পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। স্বাস্থ্য বিভাগ আরো জানিয়েছেন জেলা শহরের কাঠপট্টি, বান্দাঘাট, বাশপট্টি, কলাবাগান , স্টেশন রোড, , সিটিপার্ক, ফকির বাড়ি এলাকাকে উচ্চ ঝুঁকি পূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিকে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ঝুকিপূর্ণ এলাকায় মশকনিধন স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা কালে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সকলকে সতর্ক করা হয়েছে। জেলাপ্রশানের পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে সমস্ত জায়গায় এডিস মশার লার্ভা কিংবা প্রজননের অনুকূল পরিবেশ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

সরকারের সঙ্গে আলোচনায় রাজি নয় ককরোচ জনতা পার্টি , শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) সাথে আলোচনায় বসতে কেন্দ্রীয় সরকার...

রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, সাহাবুদ্দিন বললেন ‘সম্পূর্ণ কাল্পনিক’

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ভারতের অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

জলবায়ু পরিবর্তনের কষাঘাতে সুন্দরবন উপকূল

৩০ বছরে কমেছে ২২ শতাংশ ফসলি জমি - বাড়ছে...

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক পারমাণবিক চুক্তি স্বাক্ষর

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত...