জাজিরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও বৃক্ষের চারা বিতরণ

Date:


শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। একই সঙ্গে সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সভাপতি এস এম বজলুর রশিদ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগর, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম ফরাজি, জাজিরা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কেএম কামরুজ্জামান মিলন খান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং কৃষি উপকরণ গ্রহণকারী কৃষক-কৃষাণীরা। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, “বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কৃষি প্রণোদনা, উন্নতমানের বীজ, সার ও আধুনিক কৃষি প্রযুক্তি সরবরাহ করা হচ্ছে। কৃষক দেশের অর্থনীতির চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও পরিবেশবান্ধব এই উদ্যোগ দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করবে। কৃষকদের মাঝে এ ধরনের প্রণোদনা অব্যাহত থাকলে কৃষি খাত আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

বাবার অপমানের প্রতিশোধ নিতে ৫ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন ১৯ বছরের তরুণী

চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছরের শিশু জায়হানকে ঘরে ডেকে নিয়ে...

বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর অবসরের ঘোষণা ন্যয়ারের

অবিশ্বাস্য এক ধাক্কায় বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি। শেষ...

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি জামায়াতের

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে...

প্রায় আড়াই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার...