কৌশলে মুক্তিযুদ্ধকে ভোলানোর চেষ্টা করা হলেও জাতি তা ভুলতে দেবে না: রিজভী

Date:

স্বাধীনতার ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও জাতি তা ভুলতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের মাধ্যমে মুছে ফেলা যাবে না।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।

তিনি বলেন, স্বাধীনতার চেতনাকে বিকৃত করার যে কোনো অপচেষ্টা ব্যর্থ হবে। “কোনো চক্রান্তই সফল হবে না” এমন মন্তব্য করেন রিজভী।

জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক বাস্তবতা। তবে সরকার এই সংকট মোকাবিলায় কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

রিজভী আরও বলেন, দুর্ভিক্ষ মোকাবিলায় একসময় খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খাল খননের পর দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগোয়।

এ সময় সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সোলার প্যানেলের ওপর থেকে কর কমানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও...

প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও দীর্ঘদিন...

সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চেয়ারম্যান হতে চান মিরন

বিশেষ সংবাদদাতা :ত্রযোদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশে একটি...