নীতির প্রশ্নে আপস করেননি খালেদা জিয়া : খায়রুল কবির

Date:

নরসিংদী-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক অবদান রেখেছেন, তিনি নীতির প্রশ্নে কখনো আপস করেননি এবং অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাকে বিলাসবহুল জীবনযাপনের প্রলোভন দেওয়া হয়েছিল। ইচ্ছা করলে তিনি দেশ ছেড়ে চলে যেতে পারতেন কিন্তু তিনি দেশ ছাড়েননি।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী সদরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার চিনিশপুর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে দাসপাড়া নার্সারির মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আমরা আর কোনো স্বৈরাচার সরকার দেশে দেখতে চাই না। দেশের মানুষ শান্তি চায়। আর একমাত্র বিএনপি সরকার ক্ষমতায় গেলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে।

অনুষ্ঠানে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আল মামুন মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরীন সুলতানা।

এ ছাড়াও বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি গোলাম কবির কামাল ও ফারুক উদ্দিন ভূইয়া, জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা, জেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুর রউফ ফকির রনিসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

বিদ্যুতের দাম বাড়ছে কি না, সিদ্ধান্ত কাল

বিদ্যুতের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে আগামীকাল...

ব্যাটারিচালিত রিকশা মহানগরের বাইরে সরানোর চিন্তাভাবনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যাটারিচালিত রিকশা ধাপে ধাপে মহানগর এলাকার বাইরে স্থানান্তরের বিষয়ে...

বাজেটে ফ্যামিলি কার্ড-কৃষক কার্ড-ধর্মীয় খাতে কাজের পরিধি বিশালতা পাবে: সমাজকল্যাণ মন্ত্রী

আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষককার্ড ও ধর্মীয় খাতে কাজের...

নিয়ন্ত্রণমুক্ত অর্থনীতি গড়তে চায় সরকার: অর্থমন্ত্রী

অর্থনীতিকে অতিরিক্ত নিয়ন্ত্রণ থেকে মুক্ত করাই সরকারের মূল উদ্দেশ্য...