আলমশাহী নৌকা দল চ্যাম্পিয়ন পাইকগাছার কড়ুলিয়া নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

Date:

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধিঃ

খুলনার পাইকগাছায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুধবার বিকালে উপজেলার সোলাদানা ও লস্কর ইউনিয়নের সীমান্তের কড়ুলিয়া নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে আমুরকাটা সার্বজনীন দূর্গা মন্দির। প্রতিযোগিতায় দাকোপের রত্নাতরী ও কল্পতরী, গড়ইখালী শান্তার আলমশাহী সহ ৩টি নৌকা বাইচ দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা দেখতে হাজারো দর্শনার্থী ভিড় জমায় নদীর দু’ধারে।   নৌকায় চড়ে প্রতিযোগিতা উপভোগ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট  মোমরেজুল ইসলাম ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টর আমিরুল ইসলাম কাগজী।  প্রতিযোগিতায় দুটি দলকে পরাজিত করে গড়ইখালী শান্তার আলমশাহী নৌকা বাইচ দল চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগীতা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সোলাদানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক। প্রতিযোগিতা শেষে মন্দির কমিটির সভাপতি সমীরণ কুমার মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

হরমুজে টোল বসিয়ে প্রথম আয়ের তথ্য প্রকাশ করলো ইরান

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর আরোপিত টোল থেকে...

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ 

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৬৬...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি

জ্বালানি সংকট মোকাবিলায় পরামর্শ প্রদানে সরকারি দলের পাঁচ সদস্যের...

সিংগাইর নারী রেমিটেন্স যোদ্ধা গলাকাটা লাশ উদ্ধার

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জ সিংগাইরে প্রবাস ফেরৎ নারী রেমিটেন্স যোদ্ধা রেহেনা(৩৫) নামের...