শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে খালের পলি অপসারণ কাজ পরিদর্শন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম

Date:


শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নে চলমান খালের পলি অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। শনিবার তিনি সরেজমিনে কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কাজের মান ও গতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় জনগণের বিভিন্ন মতামত শোনেন এবং এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খালের পলি অপসারণের গুরুত্ব তুলে ধরেন। সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, জনগণের জীবনমান উন্নয়ন ও টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খালের পলি অপসারণের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের দুর্ভোগ লাঘবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় শরীয়তপুর সদর উপজেলা প্রকৌশলী মোঃ আনিছুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ আবীর হাসান খান, রুদ্রকর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর কাজী, সাধারণ সম্পাদক মোক্তার তালুকদার, জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হাওলাদার, সদস্য সচিব সোহেল তালুকদার, যুগ্ম আহবায়ক পান্থ তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দীর্ঘ দিনের অবহেলিত এলাকার খালের পলি অপসারণের মাধ্যমে এই এলাকার পরিবেশ ও কৃষি ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। এর আগে এমপি সাঈদ আহমেদ আসলাম শরীয়তপুর পৌরসভা এলাকায় টিআর প্রকল্প পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা শহরের ‘আল মদিনা ক্লিনিকে’ ভুল অ্যানেসথেসিয়ায়...

বিষখালী থেকে বিচ্ছিন্ন ইসলামাবাদ গ্রাম ৪৫ টি পরিবারের যোগাযোগের একমাত্র ভরসা নৌযান।

ঝালকাঠি প্রতিনিধি ঃঝালকাঠি জেলার নলছিটি উপজেলা রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ...

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায়...

৬ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী...