যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে: চীনা রাষ্ট্রদূত

0
5

বাংলাদেশের জনগণ যখনই দুর্যোগ ও সংকটে পড়েছে, তখনই চীন তাদের পাশে দাঁড়িয়েছে, বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় মানবিক সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দিয়েছেন তিনি।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জরুরি পরিচালনা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১ লাখ মার্কিন ডলারের ত্রাণ সহায়তা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়।

ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের জনগণ যখনই বিপদে পড়েছে, তখনই চীন পাশে দাঁড়িয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তার পাশাপাশি নদী ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও জোরদার হলে বন্যাজনিত ক্ষয়ক্ষতির পরিমাণও কমিয়ে আনা সম্ভব হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান চীনের এই সহায়তাকে বাংলাদেশ-চীন সম্পর্কের মানবিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here