বিএনপি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল

Date:


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও টেকসই উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীকে পেছনে রেখে একটি জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তারা এ দেশেরই নাগরিক এবং মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বসবাস করার অধিকার তাদের রয়েছে। তাদের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন ইতিবাচক কর্মসূচি বাস্তবায়ন করছে। বুধবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার পাঁচটি চা বাগানের শিক্ষার্থী ও অসচ্ছল চা শ্রমিকদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান এবং আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, বিএনপি সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। তাই মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখাই সরকারের প্রধান অঙ্গীকার। জনগণ যেন নিরাপদে বসবাস করতে পারে এবং নিশ্চিন্তে রাতের ঘুম ঘুমাতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, সমাজে যারা অস্থিরতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, বর্তমান সরকার গত পাঁচ মাসে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ, আতাউল মোস্তফা সোহেল এবং মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহি উদ্দিন আহমেদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

নাইক্ষ্যংছড়িতে খাল খননের সাশ্রয় ১ কোটি ৩ লাখ ৮৩ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত

নাইক্ষ্যংছড়ি,(বান্দরবান)প্রতিনিধি:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি খাল পুনঃখনন প্রকল্পের কাজ শেষ করে অবশিষ্ট...

শরীয়তপুর সদরে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম

শরীয়তপুর প্রতিনিধি:শরীয়তপুর সদর উপজেলায় সুবিধাবঞ্চিত নারী ও মেধাবী শিক্ষার্থীদের...

থানা থেকে মুক্তি পেয়েই পুনরায় যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দিচ্ছেন আন্দোলনকারীরা

প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে যন্তর মন্তরে চলা...

কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসক হাজিরা দিয়ে মাঠে গিয়ে ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দিয়ে করান কাজ

 হাজিরা দিয়ে চেম্বারে না থেকে চলে যান মাঠে।  ➡ডাক্তারের জমিতে...