ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু

Date:

ঢাকা গ্রাফ:গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে জহুরা খাতুন নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জহুরা খাতুন (২৪) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার মো. মিজানুর রহমানের মেয়ে। জহুরা খাতুন গৌরীপুরেই বসবাস করেন। গত সেপ্টেম্বরের শেষের দিকে সাভার আশুলিয়ায় গিয়ে তিনি ডেঙ্গু আক্রান্ত হন। ডেঙ্গুর পাশাপাশি তিনি লিভার, ফুসফুস, রক্তে ইনফেকশনসহ জটিল রোগে ভুগছিলেন।

ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন মহিউদ্দিন খান জানান, গত ১৫ অক্টোবর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন জহুরা বেগম। মঙ্গলবার দিবাগত রাতে তিনি মারা যান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে ২০ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ৩৭ জন ভর্তি আছেন। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই ডেঙ্গু রোগী ভর্তি হতে থাকে। তবে ১৭ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চালু করা হয়েছে ৬০ শয্যার আলাদা ডেঙ্গু ওয়ার্ড। ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা প্রস্তুত রয়েছেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে কৃষক ও সাধারণ জনগণের কল্যাণে ব্যয় করা হবে

বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে...

লিটনের শততম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য 

নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ।...

লঞ্চের ভাড়াও বাড়াতে চান মালিকরা, বিআইডব্লিউটিএ-কে চিঠি

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নৌপরিবহন খাতেও পড়েছে। এ...

আজ থেকে বাড়ছে জ্বালানির সরবরাহ

দেশে চলমান জ্বালানি সংকট নিরসন ও ভোক্তা পর্যায়ে স্বস্তি...