পানি কম পানে বিপদে, বেশি খেলেও বাড়ে এসব রোগ

Date:

ঢাকা গ্রাফ:পানির ওপর নাম জীবন। সারাদিনে পর্যাপ্ত পানি না খেলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। তাই বলে কিন্তু ইচ্ছামতো পানি খাওয়া চলবে না। বেশি পানি পান করার অভ্যাসও শরীরের জন্য চরম ক্ষতির কারণ হতে পারে। অতিরিক্ত পানি কিডনি ছেঁকে বের করতে পারবে না। ফলে কোষে কোষে এই পানি জমে শরীরের অন্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করবে। 

বেশি পানি খেলে কমে যেতে পারে মস্তিষ্কের কার্যক্ষমতা। এমনকি প্রয়োজনের অতিরিক্ত পানি খেলে কিছুক্ষেত্রে মৃত্যুর ঝুঁকিও বাড়ে। চিকিৎসার পরিভাষায় একে ‘ওয়াটার ইনটক্সিকেশন’ বলে। 
বেশি পানি পান করা ক্ষতিকর কেন?
বিশেষজ্ঞদের মতে, পিপাসা না পেলেও কেউ যদি অল্প সময়ের মধ্যে অতিরিক্ত পানি খেতে শুরু করে দেন তাহলে তার রক্তে সোডিয়ামের ঘনত্ব দ্রুত কমতে থাকবে। এক-আধ দিনের অভ্যাসে ক্ষতি নেই। কিন্তু প্রতিদিনই যদি ঘণ্টায় ঘণ্টায় লিটার লিটার পানি বা তরল খাবার কেউ খেতে শুরু করেন, তাহলে তা বিপজ্জনক হতে পারে। 

তেমন কোনো রোগব্যাধি না থাকলে, একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের সারা দিনে ৩ থেকে ৪ লিটার পানি খাওয়া জরুরি। এটিও নির্ভর করে তিনি কতটা পরিশ্রম করছেন তার ওপরে। কোনো ব্যক্তি যদি দিনে ৬ থেকে ৭ লিটার পানি পান শুরু করেন এবং কায়িক পরিশ্রমও কম করেন, তখন তা শরীরের ক্ষতি করবে। রক্তে সোডিয়াম ও অন্য খনিজ লবণের মাত্রা কমে যাবে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ‘হাইপোন্যাট্রেমিয়া’ বলে। এই অবস্থা তৈরি হলে শরীরের নানা অঙ্গের কার্যক্ষমতা কমতে থাকবে।

চিকিৎসকের মতে, শরীরের প্রতি কোষেরই নির্দিষ্ট ধারণক্ষমতা থাকে। এর বেশি হয়ে গেলে তখন শরীরে প্রদাহ শুরু হবে। অতিরিক্ত পানি শরীরে জমতে থাকলে হাত-পা, গোড়ালি ফুলতে শুরু করবে। পেটে পানি জমতে থাকবে, যা চাপ দেবে যকৃৎ ও পাকস্থলীকে। এর জেরে শরীরে পানি ও লবণের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। দেখা দেবে হরমোনের সমস্যাও। 

কে, কতটা পরিমাণ পানি খাবেন, তা নির্ভর করবে সেই ব্যক্তির ওজন, শারীরিক সক্রিয়তা এবং সামগ্রিক কাজকর্মের ওপর। তেমন কোনো শারীরিক জটিলতা না থাকলে সারা দিনে ২ থেকে ৩ লিটার পর্যন্ত পানি পান করা যায়। তবে, ঘণ্টায় ১ লিটারের বেশি পানি না খাওয়াই ভালো। 

মানুষের শরীরে ৫০-৬০ ভাগ পানি থাকে। পানি, খনিজ লবণ ও ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকলেই শরীর সুস্থ ও তরতাজা থাকে। এই ভারসাম্য যদি নষ্ট হলে বিভিন্ন অসুখবিসুখ দেখা দিতে থাকে। বুকে ব্যথা, শ্বাসকষ্টও হতে পারে। তাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

মন্ত্রী হিসেবে নয়, সৌদিতে যাচ্ছি হাজিদের কামলা হিসেবে: ধর্মমন্ত্রী

সৌদিতে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের কামলা হিসেবে যাচ্ছি, বলে...

পাবলিক পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা থাকছে না: শিক্ষামন্ত্রী

আসন্ন পাবলিক পরীক্ষাগুলোতে ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল-এর কোনো...

পাইকগাছায় জমি বিরোধে সংঘর্ষ, নারী আহত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে...

দেশে তেলের কোনো সংকট নেই : কয়ছর আহমদ

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩...