জি এম কাদের ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Date:

ঢাকা গ্রাফ: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে জি এম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এ কারণে দম্পতির বিদেশযাত্রা বন্ধে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে ১৮ কোটি ১০ লাখ টাকা ঘুষ নেওয়া হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তার স্থলে কাদেরের স্ত্রী শেরীফা কাদের সংসদ সদস্য হন।

দুদক আরও জানিয়েছে, জি এম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ গ্রহণ করেন এবং পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। অভিযোগ অনুযায়ী, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি যেখানে ৩০১ সদস্যের হওয়ার কথা, সেখানে সদস্যসংখ্যা বাড়িয়ে ৬০০ থেকে ৬৫০ জন করা হয়েছে—যা পদ বাণিজ্যের প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামা অনুসারে, জি এম কাদেরের নামে নগদ ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ব্যাংকে ৩৫ লাখ ৯৫ হাজার টাকা এবং প্রায় ৮৫ লাখ টাকা মূল্যের একটি জিপ গাড়ি রয়েছে। অন্যদিকে তার স্ত্রী শেরীফা কাদেরের নামে নগদ ৫৯ লাখ ৫৯ হাজার টাকা, ব্যাংকে ২৮ লাখ ৯ হাজার টাকা এবং ৮০ লাখ টাকার একটি জিপ গাড়ি রয়েছে। এছাড়া লালমনিরহাট ও ঢাকায় তাদের স্থাবর সম্পত্তি হিসেবে জমি ও ফ্ল্যাটের তথ্যও উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌ-পরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা...

প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জুতা বিতরণ করবে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে জুতা বিতরণ করা...

ফ্যাসিস্ট আমলের সারের ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের সার বিতরণ ব্যবস্থায় পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছে সরকার।...

এখন বলতে পারব আসামি ধরা পড়েছে: তনুর বাবা

কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলায় দীর্ঘ এক দশক পর...