ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৩৬৩ জন

Date:

 ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩০ জনে। একই সময়ে আরো ৩৬৩ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১১২ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৮৮ জন, ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছে।এই রোগটিতে আক্রান্ত হয়ে চলতি বছরে এখন পর্যন্ত ১৩০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ৭১ জন পুরুষ ও ৫৯ জন নারী। এ ছাড়া এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৩ হাজার ৩০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

লিটনের শততম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য 

নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ।...

লঞ্চের ভাড়াও বাড়াতে চান মালিকরা, বিআইডব্লিউটিএ-কে চিঠি

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নৌপরিবহন খাতেও পড়েছে। এ...

আজ থেকে বাড়ছে জ্বালানির সরবরাহ

দেশে চলমান জ্বালানি সংকট নিরসন ও ভোক্তা পর্যায়ে স্বস্তি...

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা...