ঝালকাঠি প্রতিনিধি ঃ
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ গ্রাম টি বিষখালী ও গজারিয়া নদীর অব্যহত ভঙ্গনে মূভুখন্ড থেকে সম্পুর্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটা সময় জনবসতি পূর্ন গ্রামটি এখন কার্যত একটি দ্বীপ। নৌকা কিংবা ট্রলার ছাড়া সেখানে যাতায়াতের কোনো বিকল্প পথ নেই। ফলে গ্রামটির ৪৫ টি পরিবার দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ ও ভাঙ্গনের আতঙ্কে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয়রা জানান কয়েকবছর ধরে চলমান নদীভাঙ্গনে গ্রামের শত শত একর ফসলি জমি , অসংখ্য গাছপালা এবং বহু বসতভিটা বিষখালী নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙ্গনের মুখে অনেকে পরিবার এলাকা ছেড়ে চলে গেছেন , অবশিষ্ট পরিবার গুলো জীবনের ঝুঁকি নিয়ে এখনও সেখানে বাবাস করছে। প্রতিটি বরষায় নদীর তীব্র স্রোত ও ভাঙ্গনের আশংকায় নির্ঘুম রাত কাটে।
গ্রামবাসীর অভিযোগ একাধিক বার সংশ্লিষ্ট দপ্তরে আবেদন জানানো হলেও থায়ী কোনো নদীশাসন প্রল্প বা পূনরবাসনের উদ্যোগ নেয়স হয়নি। এবিষয়ে জেলা পানিউন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান – ইসলামাবাদ গ্রামটি বর্তমানে মূলতীর রেখার বাইরে অবস্থানে আইনি ও কারিগরি জটিলতা রয়েছে। তবে স্থানীয়দের দাবি এসব জটিলতার সমাধান করে দ্রুত টেকসই নদীশাসন, তীর রক্ষাবাদ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পূনর্বাসনের ব্যাবস্থা করতে হবে। তা নাহলে অচিরেই ইসলামাবাদ গ্রামের অবশিষ্ট অংশও নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশংকা করছেন তারা
বিষখালী থেকে বিচ্ছিন্ন ইসলামাবাদ গ্রাম ৪৫ টি পরিবারের যোগাযোগের একমাত্র ভরসা নৌযান।
Date:


