দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

Date:

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও রপ্তানি বৃদ্ধি উভয় ক্ষেত্রেই এই খাতের বিকল্প নেই। আর এ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

শনিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ভেটেরিনারিয়ান্স: গার্ডিয়ান্স অব ফুড অ্যান্ড হেলথ’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা বর্তমানে বৈশ্বিক চ্যালেঞ্জ, আর এ ক্ষেত্রে ভেটেরিনারি পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সময়ের সঙ্গে খাদ্য নিরাপত্তা বিষয়ে মানুষের সচেতনতা বেড়েছে এবং ভেটেরিনারি শিক্ষার প্রসারও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রাণীরা তাদের সমস্যার কথা বলতে পারে না, তাই তাদের চিকিৎসা ও সুস্থ রাখা একটি জটিল ও চ্যালেঞ্জিং কাজ। এ খাতে যারা কাজ করছেন তারা অত্যন্ত মেধাবী ও যোগ্য। 

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বর্তমান সরকারও এই খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, অ্যানিমেল হাজবেন্ড্রি ও ভেটেরিনারি সায়েন্স বর্তমানে একটি জটিল ও চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তবে আমরা পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে এর কার্যকর সমাধান খুঁজে বের করবো। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সব সমস্যা সমাধান সম্ভব এবং সবাই সমানভাবে উপকৃত হবে।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে কৃষক কার্ডের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে খামারিরাও কৃষকদের মতো সুবিধা পান। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

জ্বালানি সংকটেও দেশে শিল্পকারখানার উৎপাদন কমেনি: জ্বালানিমন্ত্রী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরও দেশে শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি...

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একান্ত বৈঠক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক কূটনৈতিক সফরের অংশ হিসেবে...

সৈয়দপুরে  ৭৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ৭৯ লাখ টাকা ব্যয়ে...

আরাগচির পাকিস্তান সফরের কারণ জানালেন ইরানের নিরাপত্তাপ্রধান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির পাকিস্তান সফরের সঙ্গে দেশটির...