সৌদি আরবের পর কাতারে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

Date:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে কাতারে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রসারের লক্ষ্যে তিন দেশ সফরের অংশ হিসেবে এই সফর। 

কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখি এর নেতৃত্ব একটি প্রতিনিধি দল উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর দেশটির সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল শাহবাজ শরিফকে গার্ড অফ অনার প্রদান করে।

সফরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানিয়েছে আল-জাজিরা।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ জানিয়েছে, উপসাগরীয় রাষ্ট্রটিতে ‘কর্ম সফর’ শুরুর উদ্দেশ্যে শরিফ হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, এটি তার তিন ধাপের আঞ্চলিক সফরের দ্বিতীয় গন্তব্য; সফরটি সৌদি আরব থেকে শুরু হয়ে তুরস্কে গিয়ে শেষ হওয়ার কথা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, বুধবার জেদ্দায় অনুষ্ঠিত এক বৈঠকে শাহবাজ শরিফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদের সম্ভাব্য মধ্যস্থতা নিয়ে আলোচনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

বাংলাদেশিদের মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ: প্রণয় কুমার

বাংলাদেশিদের মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ...

বন্ধ ৬টি পাটকল ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ পাটকলগুলোর মধ্যে ছয়টি...

ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে

যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে...

বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে...