সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্কে, স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

0
3

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (১২ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও অভিযুক্ত নারীর ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তাদের মৌখিকভাবে বিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও ওই ব্যক্তি নিয়মিত ওই নারীর বাসায় যাতায়াত করতেন। প্রায় তিন মাস আগে তিনি অন্য এক নারীকে বিয়ে করেন। এরপরও বিষয়টি মেনে নিয়ে অভিযুক্ত নারী তাকে বাসায় আসতে দিতেন বলে জানা গেছে।

অভিযুক্ত নারীর অভিযোগ, তার স্বামী তাকে কোনো ভরণপোষণ দিতেন না। বরং বেতন পাওয়ার পর টাকার জন্য তার বাসায় আসতেন। এ ছাড়া প্রায়ই তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করতেন।ঘটনার দিনও ওই ব্যক্তি জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করলে একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওই নারীর হাতে তার স্বামীর গোপনাঙ্গ কেটে যায় বলে দাবি করেন অভিযুক্ত স্ত্রী।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আল মামুন বলেন, অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

E_11

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here