শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ শনিবার সকালে কালিগঞ্জ উপজেলার একদল
সন্ত্রাসী শ্যামনগর ফিলিং স্টশনে কাগজ পত্র বিহীন অর্ধ শতাধিক মোটরসাইকেলের
জালানী তেল চেয়ে ব্যার্থ হয়ে ফিলিং স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি ও জালানী বাহী
গাড়ি লুটের হুমকি দিয়েছে। এ ব্যাপারে শ্যামনগর থানায় জিডি ও সংবাদ
সম্মেলন হয়েছে। জিডি ও সংবাদ সম্মেলনে জানাযায়, মধ্য প্রাচ্যের চলমান
পরিস্থিতির কারণে শ্যামনগর উপজেলার প্রশাসনের পরমর্শে শ্যামনগর ফিলিং স্টেশন
প্রতিদিন শান্তিপূর্ণ ভাবে ৩টি ইউনিয়ন, ব্যাংক বীমা হাসপাতাল, সেবামূলক
প্রতিষ্ঠানে জালানী সরবারহ করে যাচ্ছে। কিন্তু শনিবার বেলা ১১টার দিকে
পার্শবর্তী কালিগঞ্জ উপজেলা থেকে বাবু নামের এক ব্যাক্তির নেতৃত্বে অন্তত ৫০টি
অবৈধ কাগজ পত্র বিহীন মটরসাইকেল এসে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে
জালানী তেল দাবী করলে ম্যানেজার বিল্লাল হোসেন জালানী তেল দিতে অস্বীকার
করায় সন্ত্রাসীরা কালিগঞ্জ থেকে জালানী বাহী গাড়ি আটকে ও শ্যামনগর ফিলিং
স্টেশন জালিয়ে দেওয়ার হুমকি দেয়অএবং ফিলিং স্টেশনের মালিক নাহীদি নাজনীনকে
অকথ্য ভাষায় গালিগালাজ সহ হত্যার হুমকি দেয় এব্যাপারে ফিলিং স্টেশনের ম্যানেজার
বাদী হয়ে শ্যামনগর থানায় সাধারণ ডায়রী করেছে। শ্যামনগর থানার অফিসার
ইনচার্জ(ওসি)ঘটনা স্বীকার করে বলেন এর বিরুদ্ধে আইনগত ব্যবন্থা নেওয়ার
প্রস্ততি চলছে।
