একদিনে ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু

Date:


ঢাকা গ্রাফ: দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ছয়জন। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ২৯৮ জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। এর আগে গত ৬ অক্টোবর বছরের সর্বোচ্চ (১২২৫ জন) রোগী শনাক্ত হয়েছিল। 

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৭ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৮০ জনে। গত একদিনে মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজনই ঢাকার বাসিন্দা। বাকি একজন চট্টগ্রামের,   বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৫ হাজার ৬৯০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। সেই হিসেবে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চার হাজার ১৯০ জন রোগী চিকিৎসাধীন। প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

আন্দামান সাগরে ট্রলারডুবি: ‘আগেই শ্বাসরোধে মারা যায় অন্তত ৩০ জন’

আন্দামান সাগরে ডুবে যাওয়া ট্রলারের এক জীবিত উদ্ধার হওয়া...

সংসদে ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ!

কুমিল্লা-সিলেট মহাসড়কে নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বাড়ছে উল্লেখ করে...

‘কৃষি-ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান...

ইরানকে অস্ত্র না দিতে ট্রাম্পের অনুরোধের জবাব দিল চীন

ইরানকে অস্ত্র না পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা...