মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানে ২০টি গ্রাম

0
7

ইরানের উপকূলীয় জেলা জাস্কের অন্তর্গত বুঞ্জি গ্রামে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় একটি প্রধান লবণাক্ত পানি শোধন প্ল্যান্টের পাম্প সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে ওই অঞ্চলের প্রায় ১০ হাজার মানুষের বসতি থাকা ২০টি গ্রামে সুপেয় বা খাবার পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 

শনিবার (১৮ জুলাই) মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থা নিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও আবদুলহামিদ হামজেহপুর মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক আক্রমণকে তীব্র নিন্দা জানিয়ে একে ‘অপরাধের ধারাবাহিকতা এবং সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন।

তিনি অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান যে এই বর্বরোচিত হামলায় বুঞ্জি শোধন প্ল্যান্টের সমুদ্র থেকে পানি তোলার প্রধান পাম্পিং স্টেশন এবং একটি বড় বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই শোধনাগারটি উপকূলীয় অঞ্চলের হাজার হাজার মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল। আকস্মিকভাবে এটি অকেজো হয়ে পড়ায় প্রত্যন্ত গ্রামগুলোতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে এবং জরুরি ভিত্তিতে বিকল্প উপায়ে সুপেয় পানি সরবরাহের চেষ্টা চালানো হচ্ছে। ওয়াশিংটন এই হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here