দিরাই বিএনপির “উন্নয়ন সভা” দায়িত্বশীলরা জানেন না! 

0
6

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 দিরাই উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে “সরকারের উন্নয়ন অগ্রযাত্রা” ব্যানারে সভা অনুষ্ঠিত হয়েছে।তবে  সভার বিষয়ে  উপজেলা ও পৌর বিএনপির একাধিক দায়িত্বশীলরা কিছুই জানেন না। দলের একাধিক নেতাকর্মী জানান, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার,সাবেক ইউপি চেয়ারম্যান  কবির মিয়া উপস্থিত থাকলেও উপজেলা বিএনপির সদস্য সচিব, স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর ছোট ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুক, যুগ্ন আহবায়ক আব্দুল করিম, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী সহ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটির অধিকাংশ সদস্য এবং ছাত্রদল যুবদলের পদধারী নেতারা অনুপস্থিত ছিলেন। এব্যাপারে উপজেলা বিএনপির সদস্য সচিব মঈন উদ্দিন চৌধুরী মাসুক বলেন,  উপজলা ও পৌর বিএনপির দায়ত্বশীলদের না জানিয়ে সভা করা দলের শৃঙ্খলা ও গঠন তন্ত্র বিরোধী। আমরা দীর্ঘ ১৬ বছর রাজপথে আন্দোলন করেছি,জেল জুলুম সহ্য করে দলের জন্য কাজ করেছি, যারা ১৬ বছর আওয়ামী লীগের দালালী করেছেন তারা আজ বিএনপির জন্য মায়া কান্না দেখান, তার আজ আমাদের নেতা  নাছির উদ্দীন চৌধুরীর আপন জন সেজেছেন। দলের শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপে জরিত কয়েক জনকে দল থেকে  বহিষ্কার এর সুপারিশ নামা আমরা জেলা বিএনপির দায়িত্বশীলদের কাছে প্রেরণ করেছি।তিনি বলেন,   আওয়ামীলীগে  দালাল ও সুবিধাবাদীদের স্থান দিরাই বিএনপিতে হবেনা। আমরা বিষয় টি বিএনপির দায়িত্বশীলদের অবহিত করেছি।  উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন বলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক (সদস্য সচিব)  মঈন উদ্দিন চৌধুরী মাসুক, পৌর বিএনপির আহবায়ক মিজানুর রহমান ও সদস্য সচিব এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী দলে গ্রুপ সৃষ্টি করছে,  এজন্য তাদের দাওয়াত দেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here