নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদিকা ও মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিগত জাতীয় সংসদ সদস্য নির্বাচনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী শিক্ষানবিশ এডভোকেট মাহমুদা সুলতানা বলেছেন,সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইলের জননন্দিত নেতা ইয়াসের খাঁন চৌধুরী এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় সাম্প্রতিক কালে নান্দাইলের বিদ্যুৎ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতিতে এলাকাবাসী আজ অভিভূত। তিনি রোববার সন্ধ্যায় নান্দাইল প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচিতি সভায় একথা বলেন। তিনি তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন,আমাদের জননন্দিত নেতার নেতৃত্বে ইতিমধ্যে নান্দাইলের রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদ মাদ্রাসা এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠানগুলো উন্নয়নে কাজ করে যাচ্ছেন।যার সুফল নান্দাইলবাসী ভোগ করছেন।উক্ত মতবিনিময় ও পরিচিতি সভায় ঢাকা উত্তর বাটারা থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান ও নান্দাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্ঠায় নান্দাইলের বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিতে জনগন অভিভূত : মাহমুদা সুলতানা
Date:


