রাজধানীর মিরপুর-১০সহ ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফুটপাত দখল নিয়ে কোনো টালবাহানা চলবে না। কেউ দখলের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।
শুক্রবার রাজধানীর মিরপুরে জুলাইয়ের গ্রাফিতি পুনরায় আঁকার কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে।
জুলাইয়ের গ্রাফিতি আঁকার বিষয়ে শফিকুল ইসলাম খান বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে সেখানে গ্রাফিতি আঁকার কাজ করা হচ্ছে। এ কার্যক্রমে কোনো ধরনের রাজনীতিকরণ করা হবে না। দেশের আন্দোলন-সংগ্রামে যাঁরা ভূমিকা রেখেছেন, তাঁদের গ্রাফিতিতে স্থান দেওয়া হবে।
E_02

