ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৫

Date:

ঢাকা গ্রাফ:গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৬২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৮৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, রংপুর  বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন এবং  সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।           

২৪ ঘণ্টায় কোন ৬০৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৩৪ হাজার ১৩৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।  

চলতি বছরের ১০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩৬ হাজার ৯৬ জন। এর মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশ নারী রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

ইরানে সেনা দিবস উপলক্ষে মোজতবা খামেনির নতুন বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি দেশটির...

জর্ডানে বৈধ নিয়োগে কোনো খরচ লাগে না : দূতাবাস 

জর্ডানে বৈধভাবে কাজের জন্য নিয়োগ পেতে কোনো ধরনের অর্থ...

বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের...

হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে যান বিরোধীদলীয় নেতা ও...