ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, সবাই ঢাকার বাসিন্দা

Date:

ঢাকা গ্রাফ: মশাবাহিত রোগ ডেঙ্গুতে ভুগে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬৮ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু দাঁড়াল ১৮৭ জন। অন্যদিকে মোট আক্রান্তে সংখ্যা ৪৩ হাজার ৮৪১ জন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নিহত পাঁচজনের সবাই রাজধানী ঢাকার বাসিন্দা। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন এবং উত্তর সিটি করপোরেশনের দুজন।

নতুন করে আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, ঢাকা বিভাগে ১২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৩ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন এবং রংপুর বিভাগে ৫ জন রয়েছেন।  এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭৭১ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৪১ হাজার ৬৩৮ জন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

লিটনের শততম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য 

নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ।...

লঞ্চের ভাড়াও বাড়াতে চান মালিকরা, বিআইডব্লিউটিএ-কে চিঠি

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নৌপরিবহন খাতেও পড়েছে। এ...

আজ থেকে বাড়ছে জ্বালানির সরবরাহ

দেশে চলমান জ্বালানি সংকট নিরসন ও ভোক্তা পর্যায়ে স্বস্তি...

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা...