ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৭৯

Date:

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 

সোমবার (১০ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে এসব রোগী ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশালে ১৬৯ জন এবং চট্টগ্রামে ১৫১ জন। ঢাকা মহানগর এলাকায় উত্তর সিটিতে ১৭২ জন ও দক্ষিণ সিটিতে ১৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ময়মনসিংহে ৮৯, রাজশাহীতে ১০৯, খুলনায় ৭০, রংপুরে ১২, সিলেটে ৮ এবং অন্যান্য জেলায় ৩ জন ভর্তি হয়েছেন।

গত এক দিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১১৬ জন রোগী। এ নিয়ে চলতি বছরে মোট ৭৬ হাজার ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ হাজার ৭২২ জন। এ সময়ের মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৫ জনে।

তুলনামূলকভাবে দেখা যায়, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন, মারা গিয়েছিলেন ৫৭৫ জন। আর ২০২৩ সালে ছিল আরও ভয়াবহ পরিস্থিতি—সেই বছর আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুবরণ করেন এক হাজার ৭০৫ জন রোগী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

আন্দামান সাগরে ট্রলারডুবি: ‘আগেই শ্বাসরোধে মারা যায় অন্তত ৩০ জন’

আন্দামান সাগরে ডুবে যাওয়া ট্রলারের এক জীবিত উদ্ধার হওয়া...

সংসদে ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ!

কুমিল্লা-সিলেট মহাসড়কে নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বাড়ছে উল্লেখ করে...

‘কৃষি-ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান...

ইরানকে অস্ত্র না দিতে ট্রাম্পের অনুরোধের জবাব দিল চীন

ইরানকে অস্ত্র না পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা...