কমেছে পাসের হার, জিপিএ-৫ বেড়েছে ৫৩ হাজারের বেশি

Date:

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এই সংখ্যাটা ছিল ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সেই হিসাবে গতবারের তুলনায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন। অন্যদিকে পাসের হার গতবারের তুলনায় কিছুটা কমেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, সেখান থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসাবে পাসের হার কিছুটা কমেছে।

২০২৩ সালে ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ২০২৪ সালে ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

সূচি অনুযায়ী মোট ৬১ বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি ছিল। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

আবারও গভর্নরের সঙ্গে দেখা করলেন বিজয়, শপথ কবে

তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি জানিয়েছেন অভিনেতা-রাজনীতিক ‘থালাপতি’ বিজয়। শুক্রবার...

রাজধানীতে আগুনে পুড়ছে ফোমের মিল, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোমের মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা...

দেশের বিভিন্ন এলাকা থেকে আকাশে দেখা গেল ‘রহস্যময়’ আলো

বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশে এক ‘রহস্যময়’ আলোর দেখা...

ঈদকে সামনে রেখে ঝালকাঠির খামারিরা ব্যাস্ত পশু প্রস্তুত করতে

ঈদকে সামনে রেখে ঝালকাঠির খামারিরা ব্যাস্ত পশু প্রস্তুত করতেসহায়তা...