একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৬৩ 

Date:

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬৩ জন। তবে এই সময়ে মশাবাহিত রোগটিতে কারও প্রাণহানি হয়নি।

শুক্রবার (০৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। তবে এই সময়ে চট্টগ্রাম বিভাগে সর্বাধিক ৬৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে ৫৬ জন করে মোট ১১২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন, ঢাকা বিভাগে ৩৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২০২ জনের। এর মধ্যে সর্বোচ্চ ৯৫ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ ছাড়া বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

প্রসঙ্গত, দেশে এক বছরে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল ২০২৩ সালে। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১৪০৫ জন এবং ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

লিটনের শততম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য 

নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ।...

লঞ্চের ভাড়াও বাড়াতে চান মালিকরা, বিআইডব্লিউটিএ-কে চিঠি

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নৌপরিবহন খাতেও পড়েছে। এ...

আজ থেকে বাড়ছে জ্বালানির সরবরাহ

দেশে চলমান জ্বালানি সংকট নিরসন ও ভোক্তা পর্যায়ে স্বস্তি...

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা...