সৈয়দপুরে ডিজি আফজাল হোসেন রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা ৩ গুণ বাড়ানো হবে

Date:

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
বাংলাদেশ রেলওয়ের মহা পরিচালক আফজাল হোসেন বলেছেন, বর্তমানে
সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ মেরামতের যে সক্ষমতা রয়েছে তা
বাড়িয়ে তিনগুণ করতে চাই। রেলওয়ে কারখানায় যে অবকাঠামো রয়েছে তা
বাড়ানো সম্ভব। তিনি বলেন আমদানি নির্ভরতা ও ক্রয় জটিলতা কমাতে
রেলওয়ে কোচ মেরামতে প্রয়োজনীয় যন্ত্রাংশ এ কারখানাতেই তৈরি করা
করা হবে। এজন্য লোকবল ও যন্ত্রপাতি এবং কাঁচামাল সংকট দূর করে গতি
সঞ্চার করতে উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়য়ন করতে
কারখানাটির আধুনিকায়নে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
গত সোমবার বিকেলে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভিন্ন
বিভাগ শপ (উপ কারখানা) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে
তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক আফজাল হোসেন বলেন, রেলের পরিধি বাড়ছে, রেলওয়ে কোচের
সংখ্যাও বাড়ছে। আরও ২০০ কোচ ভারত থেকে আমদানি করা হচ্ছে। ফলে
সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা
দিয়েছে। তিনি মনে করেন, সৈয়দপুর রেলওয়ে কারখানাটি আধুনিকায়ন
করা জরুরী হয়ে পড়েছে। এ আধুনিকায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের
(এডিবি) সহায়তা মিলবে বলে জানান তিনি।
তিনি বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানায় জনবল ও ইকুইপমেন্ট সংকট
থাকায় চাহিদামতো উৎপাদন সম্ভব হচ্ছে না। এই সংকট দূর করাসহ
আধুনিকায়ন জরুরি। তাই এদিকে বিশেষ দৃষ্টি দিয়েছে বর্তমান
সরকার। সক্ষমতা বৃদ্ধি করে এ কারখানাটিকে দেশের সর্ববৃহৎ সৈয়দপুর
রেলওয়ে কারখানাকে রেলওয়ের মূল কেন্দ্রে পরিণত করা হবে। সেকারণেই মূলতন
এই পরিদর্শনে আসা। যাতে সমস্যা ও সংকট নিরুপন করে সে অনুযায়ী
পরিকল্পনা গ্রহণ করা যায়।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের পরিচালক হোয়ে ইউন
জিয়ং, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক এফ এম মহিউদ্দিন,
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদসহ রেলের উর্ধ্বতন
কর্মকর্তারা।
এর আগে মহাপরিচালক সৈয়দপুর রেলওয়ে কারখানায় এলে কারখানাটির
বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী সূর মোহাম্মদ তাঁকে ফুলেল
শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১–দলীয় ঐক্য

সংস্কারের জন্য গণভোটের রায় বাস্তবায়নে কয়েক মাসব্যাপী কর্মসূচির ঘোষণা...

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা, গুমসহ ১ হাজার ৮৫৫ মামলা

বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায়...

শ্যামনগরে গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কর্মসুচীর অর্ধেক টাকাই পিআইওর পকেটে

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃশ্যামনগরে ২০২৫-২০২৬ অর্থবছরেচলমান গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও সংস্কার...

চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে বন্যার ঝুঁকি

বৈশাখের মাঝামাঝিতে দেশজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে...