রাঙ্গামাটিতে সাইবার সেলের সাফল্য: হারানো মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত ৪৭ ভুক্তভোগী

0
7

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:

তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের আরেকটি সফল দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ। জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোন দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল।

মঙ্গলবার (২১ জুলাই) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো আধুনিক তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে শনাক্ত ও উদ্ধার করতে সক্ষম হয় সাইবার ক্রাইম মনিটরিং সেল। দীর্ঘ অনুসন্ধান ও প্রযুক্তিনির্ভর তৎপরতার ফলেই হারানো মোবাইলগুলো পুনরুদ্ধার সম্ভব হয়েছে।

হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে অনুষ্ঠানে উপস্থিত ভুক্তভোগীরা উচ্ছ্বাস ও সন্তুষ্টি প্রকাশ করেন। তারা বলেন, মূল্যবান মোবাইল ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। জেলা পুলিশের আন্তরিক উদ্যোগ ও দক্ষতার কারণে তাদের হারানো সম্পদ ফিরে এসেছে। এ জন্য তারা পুলিশ সুপারসহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ এবং সেলের অন্যান্য সদস্যরা।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জানায়, জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রযুক্তিনির্ভর পুলিশিং আরও কার্যকর করার পাশাপাশি হারানো সম্পদ উদ্ধারে এবং সাইবার অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

6 Attachments  •  Scanned by Gmail

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here