বিএনপির সরকার দেশের উন্নয়নে কাজ করছে: এমপি সৈয়দ মো. ফয়সল

Date:


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করে যা”েছ। দেশের সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সোমবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নবনিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশের সদস্যদের মাঝে বাইসাইকেল এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। তাই দুর্যোগ মোকাবিলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তার নেতিবাচক প্রভাব মানুষের জীবন ও জীবিকার ওপর পড়ে। এবারের ভারী বর্ষণে কৃষি ফসল এবং অনেক সাধারণ মানুষের কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতিগ্রস্ত কৃষক ও অসহায় পরিবারের পাশে সরকার দাঁড়িয়েছে। তাদের মাঝে বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ এবং প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হ”েছ। তিনি আরও বলেন, গ্রাম পুলিশ গ্রামের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দায়িত্ব পালনে তাদের সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। একই সঙ্গে গ্রাম পুলিশের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি এবং সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ। এ সময় ¯’ানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপ¯ি’ত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশের সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরানের বিরুদ্ধে যক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতিরক্ষামূলক সামরিক অভিযানে যুক্তরাজ্যের সামরিক...

রাঙ্গামাটিতে সাইবার সেলের সাফল্য: হারানো মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত ৪৭ ভুক্তভোগী

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: তথ্যপ্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের আরেকটি সফল...

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষক, ঋণখেলাপিরা: ইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রার্থিতার যোগ্যতা বিষয়ে...

পল্লবীবাসীর নিকট শাহ সৈয়দ মাহমুদ উল্লাহ টেনুর একটি চিঠি

প্রিয় পল্লবীবাসী, আমার ভাই ও বোনেরা,আমি দীর্ঘ প্রায় ৩৭/৩৮...