পাইকগাছা-কয়রায় মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৪ হাজার মানুষের চিকিৎসা প্রদান

Date:


‎ পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ
উপকূলীয় খুলনার পাইকগাছা ও কয়রার ৪ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান
করা হয়েছে। দুই দিনের ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসা
সহ প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। ১১ এপ্রিল শনিবার দিনব্যাপী পাইকগাছার ভোলানাথ সুখদা
সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় এবং ১০ এপ্রিল শুক্রবার কয়রার খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি
কলেজে সামাজিক সংগঠন সিরাতুল হুদা ট্রাস্ট, দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশন ও শামসুর
রহমান ফাউন্ডেশন যৌথভাবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। নাহার,পিচ ফাউন্ডেশন ও
আইসিডি এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল
ক্যাম্প তদারকি করেন সিরাতুল হুদা ট্রাস্ট ও দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর
(অবঃ) মেসবাহুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন। দেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ
চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।
‎​ এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, জেড এইচ
শাহিন, মোঃ মিজানুর রহমান, মোঃ হেদায়েতুজ্জামান, এসএম মনিরুল ইসলাম, রাকিবুল
ইসলাম, মোঃ হাবিবুর রহমান মুসা, ডিএম হারুনার রশিদ, রুহুল কুদ্দুস, শামসুর রহমান
ফাউন্ডেশনের উপজেলা সভাপতি তামিম রায়হান ও সাধারণ সম্পাদক আল-মামুন।
‎‎​ ্য়ঁড়ঃ;উপকূলীয় এলাকার মানুষের জন্য এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ
চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ
করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

লিটনের শততম ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে সৌম্য 

নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামছে বাংলাদেশ।...

লঞ্চের ভাড়াও বাড়াতে চান মালিকরা, বিআইডব্লিউটিএ-কে চিঠি

দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নৌপরিবহন খাতেও পড়েছে। এ...

আজ থেকে বাড়ছে জ্বালানির সরবরাহ

দেশে চলমান জ্বালানি সংকট নিরসন ও ভোক্তা পর্যায়ে স্বস্তি...

বগুড়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা...