ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়ি সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আয়োজিত র‌্যালীর নেতৃত্ব দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

Date:


খুলনা জেলা প্রতিনিধি:
ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনা সিটি কর্পোরেশন নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। মশার লার্ভা ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণ, জ্বরে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, পরিচ্ছন্নতা কাজে জনবল বৃদ্ধি, ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বেড সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কেসিসি’র সাথে নগরীর বিভিন্ন সংগঠন যুক্ত হলে এ কাজ আরো ফলপ্রসু হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ শনিবার সকালে নগরীর দৌলতপুরস্থ স্বেচ্ছাসেবী সংস্থা ‘সূচনা স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডশন’ কার্যালয়ে আয়োজিত জনসচেতনতামূলক র‌্যালির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘‘ডেঙ্গু মুক্ত পরিবেশ গড়ি-সুস্থ সুন্দর জীবন গড়ি’’ স্লোগান নিয়ে ফাউন্ডেশন কর্তৃপক্ষ পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে। প্রধানমন্ত্রীর কর্মসূচির সাথে সংহতি জানিয়ে এ কর্মসূচির আয়োজন করায় প্রশাসক সংস্থার সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পাড়ায় মহল্লায় প্রতিদিন যতটুকু সময় পাওয়া যাবে ততটুকু সময় পরিচ্ছন্ন কাজে সম্পৃক্ত থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। উদ্বোধন শেষে সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং র‌্যালি থেকে তিনি সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। সুচনা স্বাস্থ্য ও শিা ফাউন্ডেশনের সভাপতি মো: হামিমুর রহমান, অধ্য মো: তারিকুল ইসলাম, কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, অধ্যাপক জয়লাল আবেদিন, শেখ আনসার আলী, মোল্লা মুজিবুর রহমান, মো: হারুনুর রশিদ, এস এম আহাদুল হক টুটুল, সংগঠনের পরিচালক মন্ডলীর সদস্য জনাব আ: করিম বিশ্বাস, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মামুন, শিক মনিরুল ইসলাম, মো: জিয়াউর রহমান ও মো: মেছের আকুঞ্জি সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও এলাকাবাসী র‌্যালীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: নুর আলম শান্ত। পরে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাজী ইসমাইল রোডস্থ পল্লীমঙ্গল সামছুল উলুম খাদেমুল ইসলাম মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সথে মতবিনিময় করেন। এছাড়া তিনি মাদরাসা সংলগ্ন এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চত করতে চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন। সমাজসেবক নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, সরদার রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, ইকবাল হোসেন, ইমরান হোসেনসহ মাদরাসর শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

অপরাধ করলে আমার ভাই হলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ

ভালো কাজের সঙ্গে তোমরা সব সময় আমাকে পাশে পাবে।...

গণহত্যার বিচারে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে...

পর্যটনের অপার সম্ভাবনাময় নয়নাভিরাম কমলগঞ্জ।যে জনপদ ঘুরে দেখলে সারা বাংলাদেশ দেখা হয়ে যায়।

শাব্বির এলাহী, মৌলভীবাজারভারত থেকে বয়ে আসা খরস্রোতা স্রোতস্বিনী ধলাই...

‘দল-মত দেখবো না, অপরাধী যেই হোক আইনের আওতায় নিয়ে আসবো’

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় জড়িতদের রাজনৈতিক...