পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম: পেজেশকিয়ান

0
5

জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের দেশে প্রবেশের অনুমতি দেবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার (২৬ সেপ্টেম্বর) সিবিএস নিউজের সাক্ষাৎকারের বরাতে এই খবর জানিয়েছে মিডল ইস্ট আই।

সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘তারা যদি এসে পরিদর্শন করতে চায়, তবে চলমান আলোচনার মাধ্যমে সেই নির্দিষ্ট বিষয়ের ভিত্তিতে আমরা সমঝোতা ও চুক্তিতে পৌঁছাতে পারি।’

একই সঙ্গে ইরান পারমাণবিক বোমা তৈরির কোনো চেষ্টা করছে না বলে পুনরায় জোর দিয়ে বলেন পেজেশকিয়ান।

তিনি সিবিএস নিউজকে জানান, ‘পারমাণবিক অস্ত্র তৈরি করা হারাম।’ তিনি আরও স্পষ্ট করেন, ইরানে কেউ যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতেও চায়, ‘ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের সেই পথে যাওয়ার অনুমতি নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here