চীনে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগাচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

0
4

প্রযুক্তিতে উৎকর্ষ সাধনে বাংলাদেশের শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ঢাকা-চীন ডে’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানও চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে কাজ করছেন। দুই দেশের সম্পর্কের অবনতি হওয়ার কোনো সুযোগ নেই, বরং দিন দিন এ সম্পর্ক আরও শক্তিশালী করা হবে।

তিনি বলেন, প্রযুক্তি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের চীনে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগিয়ে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে।

তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে চীন সহযোগিতা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও দুই দেশের মধ্যে শিক্ষা, প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এ সময় মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি নিরাপত্তায় বিকল্প উপায় নিয়েও সরকার ভাবছে বলে জানানো হয়।

E_10

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here