জয়ার হাসিতে মুগ্ধ নেটিজেন, ‘চল্লিশের জয়া যেন ১৮’

0
9

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব। কাজের ব্যস্ততার ফাঁকে নিজের নানা মুহূর্তের ছবি ও ভাবনা ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন তিনি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন জয়া। ছবিগুলোতে স্নিগ্ধ গোলাপি রঙের পোশাকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে অভিনেত্রীকে। টেবিলের সামনে বসে থাকা জয়ার মুখে ফুটে উঠেছে মিষ্টি এক হাসি।

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ, কোনো পরিকল্পনা ছাড়াই তার মুখে হাসি ফুটে উঠেছে। অভিনেত্রীর এই স্বতঃস্ফূর্ত হাসি নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

পোস্টটি ঘিরে নেটিজেনদের নানা মন্তব্যও দেখা গেছে। কেউ লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’ তবে ছবির হাসির পাশাপাশি জয়ার তারুণ্যদীপ্ত উপস্থিতিই বেশি আলোচনায় এসেছে। অনেকে মন্তব্য করেছেন, ‘চল্লিশের জয়া যেন ১৮-তে নেমে এসেছেন।’ আবার কেউ কেউ তাকে ‘তিন পুরুষের ক্রাশ’ বলেও অভিহিত করেছেন।

অভিনয়ের বাইরে অবসর সময়ে বাগান পরিচর্যা ও পোষ্যদের সঙ্গে সময় কাটাতেও ভালোবাসেন জয়া। সামাজিক মাধ্যমের পোস্টগুলোতেও মাঝেমধ্যে উঠে আসে তার ব্যক্তিগত সময়ের নানা মুহূর্ত।

অভিনয়ে জয়া আহসানকে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-তে। ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।

E_13

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here