আসিফ মাহমুদ নির্বাচনে হস্তক্ষেপ করেছেন, প্রভাব খাটিয়েছেন বুলবুলও : তদন্ত প্রতিবেদন

Date:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে জানিয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক আমিনুল আহসান।

সংবাদ সম্মেলনে বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগের ওপর তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেছেন আমিনুল আহসান। সেখানে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নির্বাচনে বিসিবি সভাপতি নির্বাচিত হওয়া আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অন্যায্য প্রভাব খাটানোর বিষয়টি প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আমিনুল আহসান বলেছেন, তদন্ত কমিটির পর্যবেক্ষণে বিসিবি নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপের বেশ কিছু প্রমাণ উঠে এসেছে। এ ছাড়া বিসিবি সভাপতি বুলবুলও দায়িত্বের বাইরে প্রভাব খাটিয়েছেন বলে উল্লেখ আছে তদন্ত কমিটির পর্যবেক্ষণে।

তদন্তে উঠে এসেছে, নির্বাচনে কারচুপির উদ্দেশে ‘ই-ভোট’ সুবিধা ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া স্বজনপ্রীতির মাধ্যমে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিমকে পরিচালক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

ইরানে সেনা দিবস উপলক্ষে মোজতবা খামেনির নতুন বার্তা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি দেশটির...

জর্ডানে বৈধ নিয়োগে কোনো খরচ লাগে না : দূতাবাস 

জর্ডানে বৈধভাবে কাজের জন্য নিয়োগ পেতে কোনো ধরনের অর্থ...

বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে: নৌপরিবহনমন্ত্রী

হরমুজ প্রণালি অতিক্রম করতে না পারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের...

হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে জামায়াত আমির

হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে যান বিরোধীদলীয় নেতা ও...