আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করে নেব

Date:

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা এবং জনগণের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক উপ-নির্বাচনগুলোতেও সহিংসতা, অনিয়ম ও সন্ত্রাসের চিত্র স্পষ্ট হয়েছে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে শেরপুরে জাতীয় সংসদের উপনির্বাচনে সহিংসতায় আহত কর্মীকে দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এসে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, গত ৯ এপ্রিল অনুষ্ঠিত শেরপুর ও বগুড়ার জাতীয় সংসদের উপনির্বাচনে জনগণ একটি সুষ্ঠু পরিবেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বাস্তবে সেখানে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে শেরপুর-৩ আসনে সহিংসতা ভয়াবহ রূপ নেয়। এর আগে একই আসনে নির্বাচনকে কেন্দ্র করে দলের উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন এবং আরও কয়েকজন গুরুতর আহত হন, যারা এখনো চিকিৎসাধীন।

তিনি আরও বলেন, পুনঃনির্ধারিত নির্বাচনেও সহিংসতা থামেনি। এক বয়স্ক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করা হয়েছে। যদিও প্রথমে তার মৃত্যুর খবর ছড়িয়েছিল, পরে জানা যায় তিনি সংজ্ঞা ফিরে পেয়েছেন।

শফিকুর রহমান বলেন, বাংলাদেশের রাজনীতিতে অতীতেও সহিংসতা ছিল, কিন্তু আমরা আশা করেছিলাম এখন তা কমবে। রাজনীতি হবে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে। মতের ভিন্নতা থাকবে, কিন্তু তা প্রকাশ হবে ভাষার মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে নয়।

তিনি সংসদের কার্যক্রম নিয়েও কথা বলেন। তার মতে, সংসদ জনগণের কল্যাণের জায়গা হওয়া উচিত, কিন্তু অতীতে সেখানে ব্যক্তিগত আক্রমণ বেশি হয়েছে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সংসদে সময় ও অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। 

স্পিকারের প্রতি অনুরোধ জানিয়ে জামায়াত আমির বলেন, অশালীন বক্তব্য বন্ধে কঠোর অবস্থান নিতে হবে।

বিরোধীদলীয় নেতা প্রশ্ন তোলেন, যারা সহিংসতার মাধ্যমে সংসদে যায়, তারা জনগণের কী সেবা করবে?  একজন জনপ্রতিনিধির দায়িত্ব মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা এগুলো নষ্ট করে ক্ষমতায় যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

স্বাস্থ্য খাতের দুরবস্থার কথাও তুলে ধরেন তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রোগীরা মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন, যা প্রমাণ করে স্বাস্থ্যসেবায় জনগণ ন্যায্য অধিকার পাচ্ছে না। সংসদে এ বিষয়ে কথা বলার প্রতিশ্রুতি দেন বিরোধীদলীয় নেতা।

এছাড়াও সংসদ থেকে ওয়াকআউটের প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো দলীয় ইস্যু নয়, বরং জনগণের জীবন ও নিরাপত্তার প্রশ্নে প্রতিবাদ। পুলিশ সদস্যদের ন্যায্য বিচার না পাওয়ার বিষয়েও কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সুযোগ দেওয়া হয়নি। 

বিরোধীদলীয় নেতা বলেন, সরকার জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং জনগণের ওপর অন্যায় ও অবিচার করেছে। তবে এই অন্যায়ের প্রতিক্রিয়া সহিংসতার মাধ্যমে নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই মোকাবিলা করা হবে। আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করে নিবো ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img
spot_imgspot_img

বর্তমানে জনপ্রিয়

More like this
Related

আন্দামান সাগরে ট্রলারডুবি: ‘আগেই শ্বাসরোধে মারা যায় অন্তত ৩০ জন’

আন্দামান সাগরে ডুবে যাওয়া ট্রলারের এক জীবিত উদ্ধার হওয়া...

সংসদে ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আব্দুল্লাহ!

কুমিল্লা-সিলেট মহাসড়কে নিয়মিত দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বাড়ছে উল্লেখ করে...

‘কৃষি-ফ্যামিলি কার্ডের মাধ্যমে অর্থনীতিকে খাদের কিনারায় পৌঁছাবেন না’

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান...

ইরানকে অস্ত্র না দিতে ট্রাম্পের অনুরোধের জবাব দিল চীন

ইরানকে অস্ত্র না পাঠাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা...